কেশবপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত
যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, ত্রিমোহিনী সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুস ছামাদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী নাছির উদ্দীন আহম্মেদ, আব্দুল ওয়াদুদ, দুলাল সাহা, কার্ত্তিক রায়, আব্দুল আজিজ ছোট, জালাল মোল্যা প্রমুখ।
সভায় পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নেতৃত্বে পৌরসভার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন, প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন এবং ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ভ্যানসহ ইঞ্জিনচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
কেশবপুরে শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যু তিনজনসহ নতুন করোনা পজিটিভ হয়েছে ১৪ জনের।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান