ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের কয়েকটি স্থানে লেন সংকুচিত হয়ে এক লেনে গাড়ি চলাচল করছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের শ্রমিকরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে সোমবার (২৪ অক্টোবর) থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি ছিল। কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলছিল। বৃষ্টিতে মহাসড়কে নতুন করে খানাখন্দ তৈরি হওয়া ও পুরনো খানাখন্দগুলো বড় আকার ধারণ করায় অনেক জায়গায় গর্তে পরিণত হয়েছে। পুলিশ ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট, বালুসহ নানা উপকরণ দিয়ে ওই খানাখন্দ মেরামত করলেও ভারী যানবাহন চলাচল করায় তা উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ ও গর্তের কারণেই যানজট তৈরি হয়েছে।
অপরদিকে টঙ্গীর মিলগেট এলাকায় পাঁচ থেকে ছয় লেনে গাড়ি চলত, সেখানে বিআরটি প্রকল্পের কাজ চলায় লেন সংকুচিত হয়ে পড়ে ঢাকায় প্রবেশে ও ঢাকা থেকে বের হতে এক লেনে চলাচল করছে গাড়িগুলো।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক বিভাগ) অশোক কুমার পাল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে গর্ত করে উড়াল সেতুর পিলার তোলা হয়েছে। বৃষ্টিতে সেই গর্তের পাড়ের মাটি ভেঙে পড়ায় মহাসড়কের ওই অংশে ঢাকামুখী এক লেনে গাড়ি চলাচল করছে। এখানেই মূলত যানজট হচ্ছে। এছাড়া বৃষ্টিতে তৈরি খানাখন্দ বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট-সুড়কি দিয়ে মেরামত করেছিলেন। ভারী যানবাহন চলাচলে সেগুলো উঠে গেছে। খানাখন্দগুলো বড় হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জামান / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান