তাড়াশে প্রকল্প অবহিতকরণ সভা ও সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে প্রকল্প অবহিতকরণ সভা ও সহায়ক উপকরণ বিতরণী অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল বাউল করিমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিওনার্ড চ্যাশয়ার ও সাইটসেভারসের অর্থায়নে এবং গণ উন্নয়ন কেন্দ্রে (জিইউকে) বাস্তবায়নে তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের ও ২টি প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম, উপজেলা সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, লিওনার্ড চ্যাশয়ারের কান্ট্রি ডিরেক্টর জহির বিন সিদ্দিক, সাইটসেভারসের কান্ট্রি ডিরেক্টর অর্মিতা রেজিন রোজারিও, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আসমা রাশিদা মেঘলা, গণ উন্নয়ন কেন্দ্রে (জিইউকে) সহকারী সমন্বয়কারী কিশোর কুমার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অভিজিৎ প্রার্থ, ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমানসহ সকল স্টাফ ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দি নিউ নেশন ও সকালের সময় উপজেলা প্রতিনিধি মহসীন আলী।
এ সময় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প অবহিতকরণ সভা ও সহায়ক উপকরণ বিতরণী অনুুষ্ঠান ৩৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার, হেয়ারিং এইড, ওয়াকার, স্টান্ডিং ফ্রেম, বিশেষ চেয়ার, ৯ হাজার স্বাস্থ্য সুরক্ষা মাস্ক এবং ২টি প্রতিবন্ধী সংগঠনকে কম্পিউটার ও পিন্টার বিতরণ করা হয়। এছাড়াও ১৫টি স্কুলে স্বাস্থ্য সুরক্ষা কীট বক্স বিতরণ করা হয়।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
Link Copied