ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচলনার দায়ে মালিকের কারাদণ্ডাদেশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৩:২২

পৌর শহরের সরকারপাড়ায় নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচলনা করার অপরাধে ক্লিনিকের বাসার মালিক কামরুজ্জামানকে (৫২) পাঁচ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকের মালিক মাহবুবুর রহমান সুমনকে (৩২) চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ াক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডদেশ প্রদান করেন। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

জানা যায়, শহরের সরকারপাড়া একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম বিহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেন। নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচলনা, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিকের মালিক মাহবুবুর রহমান সুমনকে ১৩ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও বাড়ির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে এবং ক্লিনিকের মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত