ফরিদপুরে রোপা আমনসহ পাঁচ সহস্রাধিক হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত
ফরিদপুরের ৯ উপজেলার উপর দিয়ে সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে ধান উৎপাদনে অন্যতম অবস্থানে থাকা জেলার ৫ হাজার ২৯৭ হেক্টর ফসলি জমি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, এ বছর জেলায় ৭৪ হাজার ২৮২ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৩০ হেক্টর জমির ধান সাত্রাংয়ের প্রভাবে আত্রান্ত হয়েছে। এছাড়া ডালজাতীয় ফসলের ৪৬৫ হেক্টর, রবিশস্যের ২৫৭ হেক্টর, মুড়ি কাটা পেঁয়াজের ২৫ হেক্টর, ভুট্টার ২০ হেক্টর, সরিষার ২৯ হেক্টর, কলাইয়ের ৬৯ হেক্টর েএবং আখের দুই হেক্টর জমি আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।
তবে কৃষি কর্মকর্তাদের দাবি, আক্রান্তের পর রোদ হওয়ায় এবং জমি থেকে দ্রুত পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমাণ অনেক কম হবে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জিয়াউল হক জানান, এরই মধ্যে কৃষকদের হেলে পড়া ধানসহ ৮০ ভাগ পরিপক্ক হওয়া ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছে। ক্ষতি পোষাতে কৃষকদের সরিষাসহ শাক-সবজি চাষাবাদের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রণোদনা কর্মসূচির আওতায় আনা হবে। সিত্রাংয়ে আক্রান্তের তুলনায় ক্ষতি অনেক কম হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied