ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দুমকিতে রাস্তার বেহাল দশায় জনচলাচলে ভোগান্তি


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-১০-২০২২ বিকাল ৫:১

বৃষ্টি হলেই ভোগান্তির শেষ নেই। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচ গ্রামের জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি অচল হয়ে পড়ে। পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুরাদিয়া নদীর পশ্চিম তীরে পানি উন্নয়ন বোর্ডের গাবতলী-শ্রীরামপুর ডাকাতিয়া খালগোড়া ভায়া তালুকদার হাট রাস্তাটির প্রায় আড়াই কিমি রাস্তার বেহাল দশা।

দুমকি উপজেলা পরিষদের তালিকাভুক্ত রাস্তাটির আইডি নম্বর ৫৭৮৯৬৪১৩৫ দীর্ঘদিন যাবৎ সংস্কার ও পাকাকরণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দুমকি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউকাঠী, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের হাজার হাজার পথচারীর যাতায়াত, মালামাল ও নির্মাণসামগ্রী পরিবহনের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। রাস্তাটি দিয়ে চলাচল করে ৪টি স্কুল এবং ৩ টি মাদ্রাসার কয়েক শতাধিক  ছাত্র-ছাত্রী। মুমূর্ষ রোগীদের নিয়ে ভোগান্তিতে পড়তে দেখা যায় প্রায়ই। বর্ষা মৌসুমে রাস্তার মাঝখানে পানি জমে কাদা হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জনচলাচলের জন্য অনুপোযোগী হয়ে যায় ।

তালুকদার হাট, কলবাড়ি বাজারের ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে মালামাল আনা-নেয়া করেন। শুষ্ক মৌসুমে অসমান রাস্তা দিয়ে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। এলাকার হাজারো মানুষের দীর্ঘ দিনের দাবি রাস্তাটি পাকাকরণের।

দুমকি উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত রাস্তাটির আইডি নাম্বার পড়েছে ঠিক কিন্তু বাস্তবায়নের কোন পদক্ষেপ নেয়া হয়নি।

এ ব্যাপারে দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, নানা প্রতিবন্ধকতার কারণে দুমকি উপজেলা এলজিইডির মাধ্যমে স্কিম দেয়া সম্ভব না হওয়ায় গত বছর পটুয়াখালী প্রকল্পের আওতায় রাস্তাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে রাস্তার কাজ বাস্তবায়ন করা হবে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ