কাপ্তাইয়ে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগানের কারখানা প্রাঙ্গণে বুধবার (২৬ অক্টোবর) শ্রম আইন বাস্তবায়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাঙ্গামাটির উপ-মহাপরিদর্শক কার্যালয়ের আয়োজনে সভায় বক্তব্য দেন- রাঙামাটির উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. জহিরুল ইসলাম ও বিজ্ঞান জ্যোতি চাকমা, ওয়াগ্গাছড়া চা লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী এবং ফয়সাল আমিন কাদেরী, চা বাগানের শ্রমিক বাচ্চু মিয়া, ছাই তয়াই অং মার্মা, শাহীন, তাজু ও শামীম।
এ সময় বক্তারা বলেন, টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে আগে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সরকার বাংলাদেশ শ্রম আইন ২০০৬-কে সংশোধন করে যুগোপযোগী করেছে, যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিরাপদ কর্মস্থল তৈরির মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে টেকসই করা যায়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied