কুবি শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে নতুন উদ্যোগ প্রশাসনের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র চেয়ে নোটিস দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা সকলের টিকা পাওয়ার বিষয়ে কাজ করছি। আর যাদের এনআইডি কার্ড নেই, তাদের বিষয়ে উপাচার্য মহোদয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, যাতে ১৫-২০ দিনের মধ্যে কাজটি শেষ হয়ে যায়। যেহেতু এনআইডি কার্ড ছাড়া টিকার নিবন্ধন করা যায় না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টির মাত্র ৫১৮ জন আবাসিক শিক্ষার্থী টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।
তবে তারা বলছেন, হল প্রভোস্টের নোটিস অনুযায়ী আমরা প্রশাসনকে আমাদের তথ্য প্রদান করি। কিন্তু এখন অব্দি জানি না তালিকায় আমাদের নাম আছে কি-না। আবার সুরক্ষা অ্যাপে যাচাই করতে গেলে বলে ভ্যাকসিনের জন্য নির্বাচিত না। বিষয়টি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী এ এম নুর উদ্দীন হোসাইন বলেন, ইউজিসির কোভিড-১৯ ভ্যাকসিন তালিকায় কুবির শিক্ষার্থীদের ৫১৮ জনের তালিকা করা হয়েছে বলে জানতে পেরেছি। এই তালিকায় কারা থাকবে তাও সুনির্দিষ্টভাবে নিশ্চিত নয়। আবার অগ্রাধিকারভিত্তিতে সুরক্ষা অ্যাপে আবাসিক শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করতে গেলে- 'দুঃখিত আপনি ভ্যাকসিনের জন্য নির্বাচিত নন' বলে রেসপন্স করছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, হল প্রভোস্টদের কাছ থেকে আমরা ৫১৮ জনের যে তালিকা পেয়েছি সেটা ইউজিসিকে দিয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য। অতিদ্রুত তারা টিকা পেয়ে যাবে।
এমএসএম / জামান
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে
নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক
বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ
পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
Link Copied