ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৮ মাসের সন্তানকে হত্যায়, ১০ বছরের জেল মায়ের


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৬-১০-২০২২ রাত ৮:৫৬
পঞ্চগড়ে ৮ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে হামিদা আক্তার (২৭) নামের এক পাষণ্ড মাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত হামিদা আক্তারের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দোহসুও এলাকায়। তিনি সেখানকার হাসান আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বাবার বাড়িতে থাকতেন তিনি।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২০১৭ সালের ১৩ এপ্রিল ৮ মাস বয়সি শিশু সন্তান ইমরান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে আটোয়ারী থানায় একটি অপমৃত্যু মামলা করেন শিশুটির চাচা মজনু মিয়া।
জানা গেছে, মামলার বাদী মজনু মিয়ার বাড়ি তেঁতুলিয়া উপজেলার লতিফগছ এলাকায়। তার ছোট ভাই আতারুল ইসলামের সঙ্গে যখন হামিদার বিচ্ছেদ ঘটে তখন শিশুসন্তান ইমরানের বয়স ৮ মাস। আইন অনুযায়ী শিশুটি মায়ের কাছে থাকবে, এজন্য মা হামিদা আক্তার শিশু ইমরানসহ আটোয়ারী উপজেলার দোহসুও গ্রামে বাবার বাড়িতে ওঠে। বিচ্ছেদের পর সেখানে অবস্থানের মাত্র ৪ দিনের মাথায় হত্যা করা হয় ইমরানকে।
মামলার বাদী মজনু হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে হামিদার বিচ্ছেদের ৪ দিন পর খবর পাই আমার ৮ মাস বয়সি ভাতিজা ইমরান মারা গেছে। আমি আমার পরিচিত কয়েকজনকে নিয়ে সেখানে ছুটে যাই। সেখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি ইমরানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি আমি থানা পুলিশকে অবগত করে একটি অপমৃত্যুর মামলা করি।
এদিকে, মামলা দায়েরের পর তদন্ত নামে পুলিশ। ঘটনার পরপরই হামিদা এবং তার মা খোদেজা বেগমকে আটক করে রিমান্ডে নেয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য আদালতে প্রতিবেদন আকারে জমা দেন তারা। 
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম বলেন, নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলাটি আদালতে চলমান ছিলো। সাক্ষ্য  প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা মেলায় আদালত প্রধান আসামী হামিদা আক্তারকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমান করেছেন। এই মামলার অপর দুই আসামী- হামিদার মা খোদেজা এবং বাবা হাসান আলীকে অব্যহতি দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে