ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাংবাদিক সম্রাটের ষড়যন্ত্রমূলক ভিডিও ধারণ করে অপপ্রচার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ১১:৪১
খুলনার কয়রার সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকে নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর পর ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি, যার নং-১০১৫, তাং ২৩-১০-২২ইং। অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপপ্রচারমূলক এসব ভিডিও এবং তথ্য অপসারণ না করলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওবায়দুল কবির সম্রাট। তিনি দৈনিক পূর্বাঞ্চল  ও সকালের সময়  পত্রিকায় কয়রা  উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
 
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শরীফ অহিদুজ্জামান মিলনের (৪৫) সাথে খুলনায় আসেন। ওই দিন সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দলিল লেখক অসিত বিশ্বাসের রুমে যান তারা। পরবর্তীতে মিলন ও তার সাথে থাকা নারী ও কয়েকজন পুরুষ তাকে নাস্তার সাথে কোমলপানীয় পান করায়। কোমলপানীয় পান করার পর তার মাথা ঝিমঝিম করে এবং ঘুরতে থাকে। পরবর্তীতে সাংবাদকি ওবায়দুল কবির সম্রাট তার মামা রেজা আহম্মেদকে মোবাইল করেন। তিনি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। পরদিন কিছুটা সুস্থ হলে তার বড় ভাই নিউটনকে সাথে নিয়ে কয়রায় বাড়ি ফেরেন। প্রাথমিক চিকিৎসা শেষে গত ২১ অক্টোবর দুপুর পৌনে ১২টার দিকে শরীফ অহিদুজ্জামান মিলন তার মেসেঞ্জারে একটি ভিডিও পাঠায়। ভিডিওটিতে দেখা যায়, তিনি কয়েকজন স্বনামধন্য ব্যক্তির নামে গালমন্দ করেছেন অজ্ঞাতসারে। প্রকৃতপক্ষে এটা একটি পরিষ্কার ষড়যন্ত্র। এ নিয়ে সাংবাদিক সম্রাট নিরাপত্তাহীনতাসহ মানসিক উৎকণ্ঠায় রয়েছেন। 
 
সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেছেন, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে৷ এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছি। ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’