ডামুড্যায় শিক্ষক দিবস পালিত
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠ থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি ডামুড্যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শিক্ষক দিবস উদযাপিত হয়। সেখানে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে এক সমাবেশ করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ তসলিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, ডামুড্যা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আলহাজ ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মজিদ খান, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দর রহিম, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন।
এ সময় ডামুড্যার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের