ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবির ‘ডি’ ইউনিটে প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ৯ আসন ফাঁকা


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকার সাক্ষাৎকার ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথম মেধাতালিকার ভর্তি শেষে এখনো ৯টি আসন ফাঁকা আছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এরশাদ উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, গত ২৭ আগস্ট স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের অধীন চারটি বিভাগে (আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগ) মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় কৃতকার্য হয় ১ হাজার ৬৮৭ জন ভর্তিচ্ছু। গত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ‘ডি’ ইউনিটভুক্ত ৪টি বিভাগে ভর্তিচ্ছুদের প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। পরে গত ২৩ সেপ্টেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়।

প্রথম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন ফাঁকা রয়েছে। তবে ওই ইউনিটের বাকি তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজের সকল আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শূন্য আসনে ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত