ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

একজন ব্যতিক্রমী ধারার ওসি শরীফ আহমেরদর বিদায়


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:৩৬
আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে কোনো এক পড়ন্ত বিকেলের শেষ সময়টুকু পেরিয়ে সন্ধ্যালগ্নে শরীয়তপুরের ডামুড্যা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে  শরীফ আহমেদ যাত্রা শুরু করেছিলেন। মহামারী করোনাকালীন যাত্রা শুরু করেও প্রথম থেকেই তিনি গণমানুষের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিলেন। করোনার বিধিনিষেধ পালনে জনগণকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন মানবিক সহায়তা নিয়ে অসহায়  মানুষের দোরগোড়ায় ছুটে গিয়ে এক উদার মানবিক  ভালোমনের মানুষের পরিচয় দেন।
 
সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছিল হৃদ্যতাপূর্ণ চমকপ্রদ  সম্পর্ক। মানুষ কে সেবা দিয়ে ভালবাসা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। সকলের জন্য তার দরজা ছিল উম্মুক্ত। তিনি ছিলেন ডামুড্যার। ডামুড্যা ছিল তার। ডামুড্যার মাটি ও মানুষের কল্যাণে অহর্নিশি কাজ করে দিনে দিনে তিনি হয়ে উঠেছিলেন সর্বজনবিদীত বহুল প্রশংশিত  অফিসার ইনচার্জ।
 
শিক্ষক পরিবারে জন্ম নেয়া ওসি শরীফ আহমেদ ছিলেন আপাদমস্তক একজন শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে তিনি নিরন্তর ছুটে চলে গেছেন এক শিক্ষাঙ্গন থেকে আরেক শিক্ষাঙ্গনে। শতসহস্র শিক্ষার্থীরা দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওসির কন্ঠে কন্ঠ মিলাতো। শিক্ষাঙ্গনে বাল্যবিবাহ,ইভটিজিং, যৌন নিপীড়ন, মাদক বিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি, পুলিশ-শিক্ষার্থী বন্ধু সভা, 'পুলিশ-শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভা' পুলিশ-শিক্ষার্থী রাউন্ড টেবিল কনফারেন্ সহ বিভিন্ন ব্যতিক্রম ধারার জনপ্রিয় কর্মসূচি গ্রহণ করে জনসচেতনতা সৃষ্টি করে ডামুড্যা জনপদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে গেছেন গুরুত্বপূর্ণ ভুমিকা। সামাজিক সম্প্রীতি সুরক্ষা করে নিরাপদ সমাজ বিনির্মানে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক করে  মানুষের মাঝে বিপুল আস্থার জায়গা তৈরি করে নিয়েছেন।
 
প্রতিটি ইউনিয়নে শান্তি সম্প্রীতি সমাবেশ করে এবং শুক্রবারে জুমার নামাজে মসজিদে মসজিদে গিয়ে মসজিদ ভিত্তিক গণসচেতনতা মুলক বক্তব্য কার্যক্রম পরিচালনা করে ঢাকা রেঞ্জে ও শ্রেষ্ঠত্বের আসন অলংকৃত করেছিলেন ডামুড্যা জনপদের মানুষের কাছে বহুল জনপ্রিয় এই ওসি শরীফ আহমেদ।
 
বেদে পল্লীর শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন জামাকাপড় নিয়ে বেদে পল্লীতে গিয়ে হাজির হতেন। বেদে  শিশুরা ঈদের নতুন জামাকাপড় পেয়ে খুশিতে মাতোয়ারা হতেন ওসির উপহার পেয়ে। ওসি শরীফ আহমেদ এর বিদায়ে ডামুড্যাবাসী হারালো একজন আপাদমস্তক মানবিক, চৌকস, দক্ষ পুলিশ কর্মকর্তা কে। বহুদিন ডামুড্যা বাসী তাদের আপনজন হিসেবে ওসি শরীফ আহমেদ কে মনে রাখবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া