ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনায় পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৩:৩৭

খুলনার দীঘলিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে আসাবুর শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দীঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় নূর ইসলামের নাতনি সোহাগীকে (৬) মারধরের ঘটনায় ইখতিয়ার শেখের ছেলে মো. আসাবুর শেখকে দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার নিকটাত্মীয়রা। পরবর্তীতে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হন। তাদের দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জের ধরে নিকটাত্মীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মো. আসাবুর শেখ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দীঘলিয়ার হাজীগ্রামের মো. টুটুল শেখ, জুয়েল শেখ, নূর ইসলামসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার