ডামুড্যায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রত্যেক মানুষের জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। তিনি বলেন, সরকারের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি উপজেলার প্রত্যেক এলাকার ঘরে ঘরে যাতে স্বাস্থ্যসেবা পৌছে যায় তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, প্রতি বছর দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি বলেন, প্রতি বছর এ দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো নিয়মিত হাত ধোয়া ও সকল কাজে নিরাপদ পানি ব্যবহার এবং পানিবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার , উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। র্যালিপরবর্তী শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের