ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে ধর্ষণচেষ্টা মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৪:৫৩
রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ দণ্ড দিয়েছেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামি শরৎ তনচংগ্যা ওরফে সুরন তনচংগ্যা (৪৫) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাপছড়ি উপরপাড়ার নোয়াধন তনচংগ্যার ছেলে।
 
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল দশম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা চালায় শরৎ তনচংগ্যা। ওই দিন সকাল ১১টার দিকে দেবাছড়া এলাকায় আসামি ওই স্কুলছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে গলায় ওড়না পেঁচিয়ে ও চুল ধরে দেবাছড়া ছড়ার দিকে নিয়ে যায়। এ সময় ধর্ষণচেষ্টা চালালে ভিকটিম চিৎকার করলে কয়েকজন পথিক এগিয়ে আসলে আসামি পালিয়ে যায় এবং তারা ভিকটিমকে উদ্ধার করেন। এ ঘটনার পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের পিতা কাপ্তাই থানায় মামলা করেন। এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা দণ্ড দিয়েছে আদালত।
 
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান