ঠাকুরগাঁওয়ে ১১ জুয়াড়িকে কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে আশংকাজনক হারে জুয়া খেলা বাড়ছে। জুয়াড়িদের অত্যাচারে বিভিন্ন এলাকার মানুষজন ও তাদের পরিবারের লোকজন অতিষ্ঠ। এরই ধারবাহিকতায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আলাদা আলাদা কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। বুধবার (২৬ অক্টোবর) ওই ১১ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান।
জানা যায়, সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ভেলাজান গ্রামের ইবনে সাদের ছেলে মো: ওবায়দুর রহমান (৪৫), একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো: জিম (২৪), ভেলাজান হাজীপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে তসলিম উদ্দীন (৪০), ভেলাজান হাজীপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (৩২), একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও কোয়াটোল গ্রামের আবু তালেবের ছেলে রাজিকুল ইসলাম (৩৫)।
অপরদিকে সদর উপজেলার আখানগরে জুয়ার বোড থেকে ৫ জুয়াড়িকে আটক করে তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। তারা হলেন- আখানগর শুকানীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে মো: সেলিম উদ্দীন (২৩), দোগাছী গ্রামের চুচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিয়র রহমান (৩২), আখানগর মেম্বার পাড়া গ্রামের মৃত পুহাতুর ছেলে মোজাহারুল ইসলাম (৩৫), ননী গোপালের ছেলে নরতম বর্মন (৪৫) ও একই গ্রামের সামসুল হকের ছেলে ফিরোজ জামান (৩৫)।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied