ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের জাতীয় উৎসব ‘নিঙোল চাকৌবা’ উদযাপন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২২ দুপুর ৪:৫৬
কমলগঞ্জে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের জাতীয় উৎসব 'নিঙোল চাকৌবা’ উদযাপন করা হয়েছে। মুলত ভাইফোঁটার সময়ই মণিপুরীদের ঐতিহ্যবাহী এ উৎসবটি পালিত হয়। আক্ষরিক অর্থে ভাইয়ের বাড়িতে বোনকে ভূরিভোজের আমন্ত্রণই এ উৎসব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ উৎসব পালন করে মণিপুরী সম্প্রদায়ের মানুষজন। 
 
মণিপুরী কালচারাল কমপ্লেক্স, ভারতের মণিপুর পেট্রিওটিক রাইটার্স ফোরাম এবং বাংলাদেশ মণিপুরী ইয়ুথস ফোরাম যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুরের সাংস্কৃতি মন্ত্রী এল সুসিন্দ্র মৈতৈ। সম্মানিত অতিথি ছিলেন মনিপুর রাজ্যের মহারাজা ও রাজ্যসভার সংসদ সদস্য লইশেম্বা সানাজাওবা।
 
আয়োজকেরা জানান, কমলগঞ্জের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে নানা আয়োজনে এ বছর ‘নিঙোল চাকৌবা’ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলের প্রায় দুইশত জন ‘নিঙোল’ বা বোনেদেরকে আমন্ত্রণ জানিয়ে প্রায় দুইশত জন ‘পিবা’ বা ভাইদের উপস্থিতিতে ভূরিভোজ ও উপহারসামগ্রী প্রদানের আয়োজন করা হয়।
 
মনিপুরী কালচারাল কমপ্লেক্সের কালচারাল সেক্রেটারি ইবুংহাল শ্যামল বলেন, ‘ভারতের মণিপুরে এবং মণিপুরী অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে এ উৎসবটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়ে আসছে। উৎসবে ভাইয়েরা তাদের বোনদের ভূরিভোজের আমন্ত্রণ জানায়, খাওয়া-দাওয়ার পর ভাইয়েরা বোনদের নানা উপহার দিয়ে আশীর্বাদ করে। বোনেরাও ভাইদের জন্য তাদের সাধ্যানুযায়ী উপহার নিয়ে আসে। তারাও তাদের ভাইদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আশীর্বাদ করে।’

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান