ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

প্রাথমিক শিক্ষকদের অনুপস্থিতিতে দুমকিতে জাতীয় শিক্ষক দিবস পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৭-১০-২০২২ বিকাল ৫:৫
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশের ন্যায় জাতীয়  শিক্ষক দিবস উপলক্ষে দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। 
 
অধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র লস্কর, সাধারণ সম্পাদক আ: জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, মাওলানা আবুল খায়ের, আমির হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া স্কাউট, রোভার, রেঞ্চার, গার্লস গাইড, আইসিটি জেলা এ্যাম্বাসেডর শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষক দিবসে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান। শিক্ষার গুণগতমানের পরিবর্তনের জন্য একই পাঠ্যক্রমে শিক্ষকদের মধ্যে অভিন্ন বেতন ব্যবস্থা ভেঙে নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রত্যাশা করেন।
 
উল্লেখ্য, সরকারের নির্দেশনা থাকা সত্বেও দুমকি উপজেলার প্রাথমিক শিক্ষকরা জাতীয় শিক্ষক দিবসে অংশগ্রহণ করেননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান রিপন বলেন, আমরা কোনো সরকারি নির্দেশনা পাইনি।
 
জাতীয় শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিন বলেন, তাকে সরকারের নির্দেশনা মোতাবেক সংযুক্ত কপিসহ পত্র দেয়া সত্ত্বেও তার শিক্ষক ও কোনো কর্মকর্তা উপস্থিত হননি। 
 
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রাথমিক শিক্ষকরা জাতীয় দিবসে উপস্থিত না থাকায় দুঃখ প্রকাশ করেন। 

এমএসএম / জামান

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত