ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, ৪ ভারতীয় নাগরিক আহত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-১০-২০২২ রাত ১২:৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক। তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাবার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দূর্ঘটনার শিকার হন।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
 
আহতরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ি। তারা কীত্তন দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীত্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দূর্ঘটনায় পড়ে।
 
আহতরা হলেন, ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগণা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগণা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।
 
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়ীতে গান করতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ