ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রানী পাচারকালে লোহাগাড়ায় আটক ২


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:২৭
বান্দরবানের আলীকদম উপজেলা থেকে চট্টগ্রাম শহরে পাচারকালে মহাবিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
 
বৃহস্পতিবার  সন্ধ্যায়  উপজেলার বটতলী স্টেশনস্থ চট্টগ্রাম অভিমুখী এস. আলম পরিববনের কাউন্টারের সামনে হতে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রজাতির প্রাণী গুলো সহ তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাবু্ল মিয়ার পুত্র মোঃ এমরান (২৬) এবং বান্দরবানের আলীকদম উপজেলার নয়া পাড়ার শামশুল আলমের পুত্র আলীম উদ্দিন (৩৫)।
 
আটককৃত দু'জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি মো. আতিকুর রহমান,থানার এসআই মো. নুরুন্নবী,চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন।
 
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বলেন, উদ্ধারকৃত প্রাণীগুলোর নাম একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ। এগুলো মাংসাশালী প্রাণী।  ইঁদুর, মাছ, ব্যাংঙ খেয়ে বেঁচে থাকে। মথুরা প্রাণী পোঁকা মাকড় খায়। প্রাণীগুলো খুবই বিপন্ন প্রজাতির। প্রাণীগুলো   ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা শেষে এদের বসবাস যেখানে ওই বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
 
 ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিলো পার্বত্য বান্দরবানের আলীকদম থেকে একটি মোটর সাইকেল যোগে দু'যুবক চট্টগ্রামে বিক্রি করার জন্য প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে একটি চিতা বিড়াল, তিনটি মেছো বিড়াল ও একটি মথুরা মোরগ জব্দ করা হয় এবং দুইজনকে আটক করতে সক্ষম হই। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি