ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে এক রাতে দুই বাড়িতে ডাকাতি


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ৪:১৯

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠপাড়া এলাকায় একই রাতে দুই ভ্যানচালকের বাড়িতে দুর্ধধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা মোবাইল ফোন, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় মাঠপাড়ার বাসিন্দা ভ্যানচালক জিয়ারত আলী শেখের বাড়িতে মুখ বাঁধা অবস্থায় ১০/১৫ জনের ডাকাত দল প্রবেশ করে। সেসময় তারা অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যের হাত পা বেঁধে গরু বিক্রি করার  টাকা নগদ ৬০ হাজার, ৩ জোড়া স্বর্ণের দুল, ২টি আংটি, ৪টি মোবাইল ফোন, ২০টি শাড়ি, ৫টি লুঙ্গিসহ বেশ কিছু মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী ভ্যান চালক হাসেম আলীর বাড়িতেও হানা দেয় সংঘবদ্ধ ডাকাতদল। সেসময় তারা হাসেমের ছেলে নাজমুলের এনজিও থেকে উত্তোলন করা নগদ ৮০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১জোড়া বালা, ১ জোড়া দুল, ১ জোড়া নুপুরসহ বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।
জিয়ারত ও হাসেম জানান, মুখ বাঁধা থাকায় ডাকাতদের কাউকে তারা চিনতে পারেননি। ডাকাতদল চলে যাওয়ার পর তারা হাত-পায়ের বন্ধন খুলে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। কিন্তু ততক্ষণে ডাকাতরা চলে যায়। এলাকাবাসীও তাদের দেখতে পায়নি। তখনও বাড়ির কিছু সদস্যের হাত-পা বন্ধ ছিল। এলাকাবাসীরা তাদের মুক্ত করে।এ ঘটনায় সদর থানায় একটি ডাকাতি মামলার অভিযোগ করবেন বলে জানান জিয়ারত ও হাসেম। 
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ডাকাতির ঘটনা জানি না। আপনাদের মাধ্যমে মাত্র শুনলাম। তবে থানায় অভিযোগ করলে ডাকাতদের গ্রেফতার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক