ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে মসজিদের টাকা লুটপাট ও আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৮-১০-২০২২ বিকাল ৫:২
পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কর্তৃক দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা বায়তুন নূর জামে মসজিদের টাকা লুটপাট ও আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদের মুসল্লী ও এলাকাবাসী।
 শুক্রবার সকাল ১০টায় উক্ত মসজিদের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ মৃধা, ইমাম মাওলানা রফিকুল ইসলাম ও মুসল্লী আলহাজ্ব ইউনুস আলী মাস্টার প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ২০২০সনে মাদ্রাসার ভবন নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে ২লক্ষ ৯৩হাজার টাকা অর্থ বরাদ্দ হয়। উক্ত কাজ পান পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। টেন্ডার প্রাপ্তির পর তিনি আমাদের জানান, অল্প টাকার কাজ এত দূর থেকে এসে কাজ করে আমার পোষাবে না। তার চেয়ে আপনারা কাজ করেন। আমি আপনাদের অফিস খরচ বাবদ ৫০ হাজার টাকা রেখে বাকি টাকা দিয়ে দেব। এর প্রেক্ষিতে আমরা মসজিদের নির্মাণ কাজ শুরু করি। এ পর্যন্ত আমাদের মসজিদ নির্মাণের কাজে  ৬লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। টাকা চাইলে তিনি দীর্ঘ ২বছর যাবৎ আমাদের দেবো- দিচ্ছি বলে ঘোরাচ্ছেন। ইদানিং টাকার জন্য তার কাছে ফোন দিলে আমাদের হুমকি ধামকি ও ক্ষমতার দাপট দেখাচ্ছেন। এহেন অবস্থায় আমরা নিরুপায় হয়ে মানববন্ধন এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আইন প্রয়োগকারী সংস্থা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত