সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে জাঁকজমকপূর্ণ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে 'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র' স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ আয়োজন করা হয়। শনিবার (২৯ অক্টোবর) সাতকানিয়া থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া থানার ওসি তারেক হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন- সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার মং চিংনু মারমা, সাতকানিয়া কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম, ছদাহার ইউপির চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী, সাতকানিয়া সোনাকানিয়ার চেয়ারম্যান মো. জসিম।
আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, বাহারুল ইমান চৌধুরী, সৈয়দ আহমদ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সাংবাদিক সৈয়দ আককাস উদদীন, সাংবাদিক মো. হোসাইনসহ অনেকে।
কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. দুলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এসআই চন্দন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি শিবলী নোমান বলেন, এমন কোনো কাজ নেই সমাজ বা রাষ্ট্রের. যে কাজে জনকল্যাণের জন্য পুলিশ অংশগ্রহণ করে না। আমরা চাই আপনারা পুলিশিং চোখে অপরাধীদের শনাক্ত করে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।
এতে সভাপতির বক্তব্যে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন, সাতকানিয়া থানা পুলিশকে ইতোমধ্যে আপনার প্রচুর সহযোগিতা করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আর সময়ে সময়ে নতুন নতুন সমস্যা সৃষ্টি হতে পারে, আপনারা দয়া করে চোখ-কান খোলা রেখে আমাদের সঠিক তথ্য দেবেন।
তিনি আরো বলেন, এলাকায় নতুন নতুন লোক বা অপরিচিত কাউকে দেখলে আপনারা তাদের প্রশ্ন করবেন এবং আমাদের বিষয়টি জানাবেন। সাতকানিয়ার জনপদের সকল অপরাধের বীজ ধ্বংস হবে ইনশা আল্লাহ।
প্রীতি / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন