হাটহাজারীতে কমিউনিটি পুলিশং ডে উদাযাপন
‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র' স্লোগান নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে কমিউনিটি পুলিশং ডে আয়োজন করে হাটহাজারী মডেল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশং। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌর এলাকার কয়েকটি সড়কে র্যালি প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় থানা অডিটোরিয়াম অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন সবুজের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) রাজিব শর্মার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম।
আরো বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা বিট কমিউনিটি পুলিশের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, চেয়ায়ম্যান সমিতির সভাপতি সরওয়ার মোর্শেদ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল মনসুর, প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, শিকারপুর ইউপি চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করেন ওসি (গোয়ান্দা) মো. আমির হোসেন এবং ওসি (তদন্ত) রাজিব শর্মা।
প্রীতি / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি