বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ ও বকশীগঞ্জ পৌর যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্বে ওই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ এনএম হাই স্কুল মাঠ থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে বকশীগঞ্জ বটতলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৬ অক্টোবর নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করে। সাইফুল ইসলাম খোকা প্রতিবাদ করলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ঘটনার ২ ঘন্টা পরেই সাইফুল ইসলাম খোকাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন।
সাইফুল ইসলাম খোকার উপর হামলা ও বহিষ্কারের প্রতিবাদে শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, ও বকশীগঞ্জ পৌর যুবলীগের সমন্বয়ে এক বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ বটতলা মোড়ের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আগা সাইয়ুম।
বক্তব্য রাখেন- পৌর মেয়র বকশীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগ লীগের আহবায়ক নজরুল ইসলাম, নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক ও জামালপুর জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার।
প্রীতি / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান