সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে : চিফ হুইপ
শনিবার (২৯ অক্টোবর) জতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী(লিটন) এমপি তার নিজ সংসদীয় আসন মাদারীপুর -০১ শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন শেষে আবু তাহের দখিল মাদ্রাসার নবনির্মিত “চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী একাডেমিক ভবন” এর শুভ উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা ম্যানেজিং কমিটি, শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা যদি সোনার মানুষ গড়ে তুলতে পারি, তবে আগামী দিনে সারা বাংলাদেশের মধ্যে শিবচর হবে একটি শক্তিশালী অর্থনৈতিক উপজেলা।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশের অনেক ছেলে মেয়ে বিদেশ গিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করে আশানুরুপ বৈদেশিক মূদ্রা দেশে পাঠাতে পারে না। যদি তাদের মধ্যে কারিগরি শিক্ষা থাকত, তাহলে দেশে আরো বেশি বৈদেশিক মূদ্রা প্রেরণ করার মাধ্যমে দেশের অর্থনিতিকে আরো শক্তিশালী করতে অবদান রাখতে পারত।
আপনারা জানেন, শিবচরে নার্সিং ইনিষ্টিটিউট, রেজাউল তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়াও শেখ হাসিনা তাঁত পল্লীসহ বিভিন্ন ধরণের মেগা প্রকল্প খুব দ্রুতই শেষ হবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারি। তাহলে ভবিষ্যতে তাদের যোগ্য স্থানে নিয়ে যেতে পারবো না। তাই আমাদের ছেলে মেয়েকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
এর আগে তিনি রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার, চরগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবন, টেকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, সাহেরা নাসির ভকেশনাল বি.এম ও কৃষি কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন এবং আব্দুস সাত্তার ইবনে হালিমা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী,শিবচর উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রীতি / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান