মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় প্রাণ গেল সালথার যুবকের
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আজিজুর মোল্যা (২৫) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালারামপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত আজিজুর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামের মো. কালাম মোল্যার ছেলে।
নিহতের পরিবার ও বাতাগ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী জানান, আজিজুর গত এক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। চার ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট। বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার গড়েছেন। আজিজুর তার বয়স্ক মা-বাবাকে নিয়ে খেতেন। বিদেশে যাওয়ার পর তার টাকায়ই চলত মা-বাবার সংসার। হঠাৎ সংসারের সবচেয়ে কর্মঠ ছেলের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে পড়েছে মা-বাবা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, আজিজুর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ওই দেশে থাকা আমাদের এলাকার লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে। কিভাবে তার লাশ দেশে আনা হবে সে বিষয়েও আলোচনা চলছে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান