১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল, যোগদান ডিসেম্বরে
আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এরই মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় সিনিয়র সচিব এ কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি বলেন, আগেই ফলাফল দেয়ার কথা থাকলেও যারা শিক্ষক ছিলেন তাদের বদলির বিষয়ে আবেদন করা ছিল। ফলে এ কাজটি আগে করা হচ্ছে। আবার কোভিডের কারণেও দেরি হয়েছে। আমাদের বিভিন্ন পদ শূন্য রয়েছে, সেখানে মামলা চলমান আছে। তা নিষ্পত্তিরও চেষ্টা করছি। যেসব কর্মকর্তা অনেক সময় ধরে একই জায়গায় আছেন তাদের প্রতি তিন বছর পরপর বদলি করার বিষয়ে কাজ চলমান রয়েছে। তাদের বদলি করা যাবে। স্বচ্ছতার সঙ্গে বদলি কার্যক্রম পরিচালনায় নীতিমালাও তৈরি করা হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে আমিনুল ইসলাম বলেন, সব মন্ত্রণালয়ই আমার জন্য গুরুত্বপূর্ণ। সরকার যেখানে আমাকে ভালো মনে করবে আমি সেখানেই কাজ করতে খুশি।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক