ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সর্বস্বান্ত করেছে দুমকির ফল ও মাছচাষি উদ্বোক্তা কাজেম আলীর


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ৪:৪৪

ঘূর্ণিঝড় সিত্রাং আমাকে সর্বস্বান্ত করেছে। আমার ফলের বাগান, পেঁপে, শাক-সবজি, পুকুরের মাছ সবকিছুই কেড়ে নিয়েছে।  ৩০-৩২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে আমি দিশেহারা। পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের কাজেম আলী ২ একর অন্যের জমি ১০ বছর মেয়াদি লিজ নিয়ে শুরু করেছিলেন উচ্চ ফলনশীল জাতের মাল্টা, কুল, পেয়ারা, কমলা ও লেবুর চাষ। 

ফলজ বাগানের ফাঁকে চাষ করে ছিলেন, দেশী-বিদেশী জাতের পেঁপে, লাউ, বরবটি, লালশাক, পালংশাক বাঁধাকপি ফুলকপি, ধনিয়া ও বেগুন। ৩টি বড় পুকুর খনন করে দেয় লক্ষাধিক দেশি জাতের শিং,গুলিশা, টেংরা ও সাদা কার্প জাতীয় মাছ চাষ করেছিলেন। ১০থেকে১২ লক্ষাধিক টাকা পুঁজি বিনিয়োগ করে গড়ে তুলেছিলেন এসকল খামার। বাগান ও পুকুর থেকে ইতিমধ্যে আয়ের মুখ দেখা শুরু করেছিল কাজেম আলী। 

প্রতি মাসে গড়ে ২২থেকে ২৫ হাজার টাকা পেঁপে ও সবজি বিক্রি করত। কিন্তু গত সপ্তাহের ঘুর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবে তার পুকুরের প্রায় ৩০ লক্ষ টাকার মাছ ও ২লক্ষ টাকার মাল্টা, কুল ও পেঁপে সহ বিভিন্ন রকমের সাক- সবজি  পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেম আলী মৃধা বলেন, আমি পূর্বে চট্টগ্রামে গার্মেন্টসের ব্যবসা করতাম, করোনাকালীন সময় লোকসান দিয়ে এলাকায় এসে ডিলারি ব্যবসায়‌ও লোকসান দিয়ে যা পূঁজি ছিল তা দিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় খামারটি তিলে তিলে গড়ে তুলেছিলাম। এখন আমি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি।  

এব্যাপারে জমির প্রকৃত মালিক মহিবুল্লাহ মেহেদী বলেন, তিনি আমার কাছ থেকে জমি লিজ নিয়ে মাল্টা, কুল, পেয়ারা, পেঁপেসহ নানা ফলফলাদি ও মাছ চাষ করেছিলেন, এ রকম উদ্যোগে আমরাও খুশি হয়েছিলাম,  কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  কারণে তার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি কোন সংস্থা বা এনজিও থেকে সাহায্য অথবা ঋণ প্রয়োজন। উপ- সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার হাওলাদার ও তানিয়া আক্তার বলেন, কাজেম আলী মৃধার ফলের বাগান ও মাছের ঘের তলিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা উপজেলা কৃষি অধিদপ্তরের  পক্ষ থেকে তদারকি, পরামর্শ, সহযোগিতা করছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

প্রীতি / জামান

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত