ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিরাজুম মনির আরএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ২:৩০

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনির'কে আরএমপির মাসিক অপরাধ সভায় কাজের অগ্রগতি পর্যালোচনা করে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।


২৩ মে রবিবার মাসিক অপরাধ সভায় তাঁকে "শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ" ঘোষনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। এ সময় তাঁর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন আরএমপি কমিশনার। পেশাগত কাজে দূর্দান্ত কর্ম দক্ষতার কারনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মো: শুকুর উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, মিরপুর, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা, সদা হাস্যোজ্জ্বল, মিশুক ও ন্যায় পরায়ন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং যথাসাধ্য গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও জানা যায়।

উল্লেখ্য, তিনি আরএমপি'র চন্দ্রিমা থানায় যোগদানের পর থেকেই আরএমপি কমিশনারের নির্দেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছেন।

এ সফলতা ও সম্মাননা প্রাপ্তিতে তিনি আনন্দিত। সামজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় তিনি আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ এবং রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশশনার উদয় কুমার সাহা সহ চন্দ্রিমা থানার সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার