ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ
নিশ্চয় রাসূল (সা) এর জীবনেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ" এই বিষয়ের আলোকে চট্টগ্রামের লোহাগাড়ায় ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (স) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ৩০ অক্টোবর সকালে বিদ্যালয় অডিটোরিয়াম মিলনায়তনে প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন ভূইঁয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম।
বিদ্যালয়ের ছাত্র খন্দকার নাফসান আহমেদ ও ছাত্রী জিনাত ফাউজিয়া'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হাফিজুল হক নিজামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সম্মানিত রেক্টর মাহমুদুর রহমান, অভিভাবক সদস্য মনজুরুল হক চৌধুরী, সহকারী শিক্ষক মাঈন উদ্দীন প্রমূখ।
বক্তারা বলেন, প্রত্যেক মুসলমানদের হযরত মুহাম্মদ ( সঃ) এর জীবন আদর্শ অনুসরণ করা উচিত। বিদ্যালয়ে এই ধরনের সীরত মাহাফিল আয়োজন করা খুবই ভালো উদ্যোগ। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের পছন্দ মত কাজগুলো করলে দেখবে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তোমাদের কাজকে সহজ করে দিয়েছে।
মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied