চৌদ্দগ্রামে ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র’ এর উদ্বোধন
পল্লী অঞ্চলে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ সেবামূলক ও অলাভজনক এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো: মজিবুল হক।
‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান মো: বজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর প্রধান উপদেষ্টা মিসেস হাসিনা আক্তার।
‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ডা. মশিউর রহমান জিকু ও ডা. শেখ নিলুফার ইয়াসমিন পুষ্প। এছাড়া প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকবেন ইঞ্জিনিয়ার এ এইচ এম আজাদুর রহমান জিসান ও ড. আনিকা বেনজির আশা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার ইয়াছিন, হোমিওপ্যাথী চিকিৎসক মৌলভী আতর ইসলাম, সাবেক সেনা সদস্য মো: আহসান উল্লাহ, কুমিল্লা পপুলার হাসপাতালের ল্যাব ইনচার্জ কেফায়েত উল্লাহ, পল্লী চিকিৎসক কাজী জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান নাসরিন আক্তার মুক্তা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ, মো: হেলাল ও আবুল কাশেম প্রমুখ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন