ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৩:৩৮

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সারাদেশে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে  ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুরে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিরল ছবি প্রদর্শন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এসব ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে। এই ধরনের প্রদর্শনীর আয়োজন বারবার করার অনুরোধ জানান তারা। শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে কাপ্তাই উপজেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান