ইবি প্রেস ক্লাবের সভাপতি হুরাইরা, সম্পাদক পাপ্পু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ’র নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু হুরাইরা সভাপতি এবং সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফল ঘোষণা করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু। এরপর প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রুমি নোমান (জাগো নিউজ) ও আহসান নাঈম (একুশে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকণ্ঠ), কার্যনিবার্হী সদস্য সরকার মাসুম (দৈনিক যুগান্তর), তারিকুল ইসলাম (বাংলা নিউজ-২৪), নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাস লাইভ-২৪) এবং নাজমুল হুসাইন (বাংলা ট্রিবিউন)।
ফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা ও শাখা ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষক-ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক