ভেদরগঞ্জের সখিপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরফিলিজ বাজারে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব – ৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে রবিবার (৩০ অক্টোবর) ১ টা ১৫ মিনিটের সময় সখিপুর থানাধীন চরফিলিজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাজ সহ উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এছাড়াও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
আটকৃত আসামী জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সৈয়দপুর এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।আটককৃত আসামী র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে হরিনা ফেরীঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
আসামীকে উদ্ধারকৃত গাঁজা এবং অন্যান্য আলামতসহ সখিপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে শরীয়তপুরের সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার