পাথরঘাটায় প্রতিবেশির বিরুদ্ধে হয়রানিমুলক মামলার অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কালিবাড়ি গ্রামের মো. হারুন কবিরাজের ছেলে মো. ইমাম কবিরাজ (২৫) তার ভাই মো. মনির কবিরাজ (৩৪) একই এলাকার মো. হামেদ মিস্ত্রীর ছেলে মো. হেমায়েত (৪০) ও আফেজ উদ্দিন কবিরাজের ছেলে মো. হারুন কবিরাজ (৫৬)এর বিরুদ্ধে প্রতিবেশি মো. মনিরুজ্জামান একটি অসত্য মামলা দিয়ে হয়রানী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় এলাকায় নিন্দার ঝর ভইছে।জানা গেছে উল্লেখিত মামলার বাদী মো. মনিরুজ্জামান ও তার পিতা আবুল কালামের ব্যবসায়ী পার্টনার মো. আবু ছালের কাছ থেকে ২২ সেপ্টেস্বর ৩৭ হাজার টাকায় একটি গরু ক্রয় করেন উক্ত ইমাম কবিরাজেরর মাতা মোসাঃ নুরুন্নাহার বেগম।২৪ সেপ্টেম্বর গরু বিক্রয় নিয়ে তর্কের সৃষ্টি হলে ইমামের গোয়ালঘর থেকে জোর করে গরুটি নিয়ে আসে আবুল কালাম (কালু) ও তার ছেলে মো. মনির এবং কালুর অপর ব্যববসায়ী পার্টনার মো. সালেহ।
এঘটনায় ২৪ সেপ্টেম্বর হারুন কবিরাজের স্ত্রী মোসাঃ নুরুন্নাহার পাথরঘাটা থানায় কালু গংদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে, যার নং ১০৭১।
পরে আক্রশমুলক মো. আবুল কালাম কালুর ছেলে মো. মনিরুজ্জাম বাদি হয়ে ২০ অক্টোবর হারুন কবিরাজের ছেলে মো. ইমাম কবিরাজ (২৫) তার ভাই মো. মনির কবিরাজ (৩৪) একই এলাকার মো. হামেদ মিস্ত্রীর ছেলে মো. হেমায়েত (৪০) ও আফেজ উদ্দিন কবিরাজের ছেলে মো. হারুন কবিরাজ (৫৬)এর বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয় ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মনিরুজ্জামানের পিতা মো. আবুল কালাম কালু গরু ক্রয় করার জন্য বাড়ি থেকে পাথরঘাটার মুন্সিরহাট নামক ব্রীজ পর্যন্ত পৌঁছালে পুর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা উল্লেখিত ব্যক্তিরা তাকে মারধর করে তার কাছে থাকা প্রায় ২১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
তবে সরে জমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা মারধরের কথা শোনা গেলেও টাকা ছিনতাইয়ের কোন সত্যতা পাওয়া যায়নী। জানতে চাইলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন মামলাটি তদান্তাধিন আছে।তদন্ত শেষে টাকা ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও ঘটনা স্থলের বাসীন্দা মৃত: আবুল হাসেম চৌকিদার এর ছেলে আঃ ছালাম, মো. বারেক ঘরামির স্ত্রী মোসাঃ নাসিমা বেগম বলেন হারুন কবিরাজ ও আবুল কালাম গংদের সাথে মারধরের ঘটনা হয়েছে তবে টাকা ছিনতাইয়ের ঘটনা সত্য নয়।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied