বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস পালিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি বের হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচান সভায় সপ্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলাভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, ভারপ্রাত যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম। সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন- শিমুল ব্যাপারী, সাদিয়া আফরিন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সফল উদ্যোক্তাদের মধ্যে সনদপত্র বিতরণ ও দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার