ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবির লোকপ্রশাসন বিভাগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৪:২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগ ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'আইন নয়, সামাজিক সচেতনতাই পারে নারীর অধিকার নিশ্চিত করতে' শিরোনামে মঙ্গলবার (১ নভেম্বর) দুপু সাড়ে ১২টায় বিভাগের ২০৪নং কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন বিভাগের প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় বিচারক হিসেবে ছিলেন- বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার হোসেন।
 
বিতর্কে সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিকুর রহমান, মন্ত্রী হিসেবে দ্বিতীয় বর্ষের মুনতাকিম রহমান এবং সাংসদ হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইরানী। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী শাহাব উদ্দিন ওয়াসিম, উপনেতা দ্বিতীয় বর্ষের আরিফা ইসলাম ও সাংসদ হিসেবে ছিলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশেক-এ-খোদা।
 
বিতর্কে সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন শাম্মি আকতার। বিভাগের শিক্ষার্থী সাদিয়া ফাতেমা মেঘলার সঞ্চালনায় এসময় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক নোমান ইবনে বাশার উপস্থিত ছিলেন। বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
 
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলকে বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। এসময় সরকার দলীয় সাংসদ ফাতেমাতুজ জোহরা ইরানীকে সেরা বিতার্কিক হিসেবে ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত