মধুখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণী করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মাল্টিপারপাস্ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পৌরমেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মোহসিন আলী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খুৃরশিদ আলম ভূঁইয়া, শেখ আ. ওহাব, সোনালী ব্যাংক মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক সুখেন কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে উপজেলার ৪৫৮ জন বীরমুক্তিযুদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied