ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৫:২৮

মাদারীপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে নতুন বাসস্ট্যান্ড সার্বিক ফিলিং স্টেশনের পেছনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ হাফিজুর রহমান খান যাচ্চু নানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান অকু, এনামুল হক স্বপন হাওলাদার ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক, সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই।

এমসিসিআইয়ের নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করছে এমসিসিআই। করোনাকালীন ক্ষতিগ্রন্ত ব্যবসায়ীদের ৪% সুদে ২০ হাজার কোটি টাকার ঋণ দেয়ার প্রস্তাব করছে সরকার। আমাদের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বিদেশ থেকে পণ্য আনা-নেয়ায় বিশেষ সুযোগ করেছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা মাত্র ৬০ হাজার টাকায় চট্টগ্রাম বন্দরে জাহাজ নোঙর করতে পারবেন।
 
সিনিয়র সহ-সভাপতি বলেন, যারা নতুন সদস্য হতে চান তারা সংগঠনের অফিসে যোগাযোগ করে সদস্য হতে পারবেন। এ সময় তিনি সংঘঠনের হিসাব বিবরণী পাঠ করে শোনান।
 
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া চেম্বারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সম্মানীত অতিথি ও পরিচালকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও সোহানুর রহমান শামীম। অনুষ্ঠানের শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু