ভেদরগঞ্জে ইউএনও-এসিল্যান্ডের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা
সরকারি খাস জমি উদ্ধার করতে গিয়ে মীর গোলাম মোস্তফা ও তার সন্ত্রাসী বাহিনী হামলার চেষ্টা করে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিমসহ চারজনের ওপর। এ ঘটনায় মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রামভদ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা শাহ আলম বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সরকারি খাস জমিতে স্থাপিত প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরির্দশনে যান রামভদ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা শাহ আলম। এ সময় স্থানীয় বাসিন্দা ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা ও জিন্না মীর মালতসহ ৪-৫ জন এসে ওই জমি দখলের উদ্দেশ্যে বাঁশের বেড়া দেয়ার চেষ্টা করে।
রেজা শাহ আলম এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধর করা হয়। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই হামলাকারীদের নিষেধ করলে তাকে ‘‘রাজাকার’ বলে কটাক্ষ করে এবং মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ওই প্রকল্পে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত সাইনর্বোড ভাংচুর করে।
খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করার চেষ্টা করে মীর গোলাম মোস্তফা বাহিনী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। রাতে রামভদ্রপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা শাহ আলম বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত মীর গোলাম মোস্তফা ও জিন্না মীর মালতের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, রামভদ্রপুরে সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন ও সরকারি উদ্ধার করতে গিয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা শাহ আলম স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর গোলাম মোস্তাফার হামলা শিকার হন। এ সময় তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে ‘রাজাকার’ বলে গালিগালাজ ও মারধর করে। খবর পেয়ে আমি ও এসিল্যান্ড সেখানে গেলে আমাদের ওপরও হামলার চেষ্টা চালায়।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার বলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ চারজনের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied