শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড এর উপর হামলা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে ভূমিদস্যুদের হামলায় ভূমি কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামভদ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম (৫০) ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫)। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রেজা শাহ আলম বলেন, ‘দুপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে যাই। এ সময় তাকে স্থানীয় ভূমিদস্যু মীর গোলাম মোস্তফা (৫৮), জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলেন। তারা বাঁশ দিয়ে জমি দখলের চেষ্টা করেন। প্রতিবাদ জানালে আমাকে এলোপাতারি লাথি, কিলঘুষি ও চড় মারে।’
ভূমি কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। তবে তারা আহত হননি।’
এ বিষয়ে মামলার আসামি মোস্তফা ও জিন্নার মোবাইল নম্বরে বারবার কল দিয়ে তাদের পাওয়া যায়নিভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা করেছেন। মামলার আসামিরা পালিয়ে বেড়াচ্ছে।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্
রাজাকার বলে গালিগালাজ ও মারধর
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের