কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় পথচারী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের চাপায় কবির শেখ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পথচারী কবির শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত ফটিক শেখের ছেলে। তিনি পদ্মবিলা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
ওসি তৈমুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের পঞ্চবাটি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন কবির শেখ। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই কবির মারা যান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়ছে। ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied