ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় ২ লাখ ঘনফুট বালু জব্দ


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ১:৫২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধইন্ন্যার বিল চানপুরা খালে এবং চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার ধইন্ন্যার বিল চানপুরা খালে এবং চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালুখেকোরা অবৈধভাবে বিভিন্ন খাল, ছড়া থেকে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মোট ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মামুনোর রশীদ, পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুুহাম্মদ শরফুদ্দিন খান সাদিসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি