ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জেলহত্যা দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জেলহত্যা দিবস পালন করেছে শাখা ছাত্রলীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া-মোনাজাতের আয়োজন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের দলীয় ট্যান্ট থেকে শোক র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম ও শাখা ছাত্রলীগকর্মী শাহীন আলমসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় ৩ নভেম্বর। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত