যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৯টায় হাবিপ্রবির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ অন্যান্যরা। পরবর্তীতে ক্রমান্বয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রগতিশীল শিক্ষক ফোরাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন রাসেল।
৩ নভেম্বর বাঙালি জাতির জীবনে ১৫ আগস্টের পর আর একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কিছুদিন পরই বাংলাদেশকে নেতৃত্বশুন্য ও মেধাশুন্য করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ১৯৭৫ সালের ০৩ নভেম্বর ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মম ও নৃশংসভাবে হত্যা করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম. কামরুজ্জামানকে।
উল্লেখ্য, বাদ জোহর বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্মরণে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied