ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

‍পবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৪:৫৪

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পৃথিবীর ইতিহাসে জেলখানার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকাণ্ডের নজির নেই। তিনি জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সন্তোষ কুমার বসু, রেজিস্ট্রার ড. কামরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ