কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হলো আইডিয়া টু স্টার্টআপ প্রজেক্টের ট্রেনিং সেশন
আন্তর্জাতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান জেসিআই ঢাকা ওয়েস্ট এবং নক্ষত্র এর আয়োজনে আইডিয়া টু স্টার্টআপ ২.০ প্রজেক্টের ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১ নভেম্বর) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে। সেশনের ট্রেইনার জাহিদ হোসেইন এক্সপোর্ট ব্যবসার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা আগামী প্রজন্ম কে রপ্তানি বিষয়ে উৎসাহিত করতে এবং জ্ঞানার্জনে সহায়তা করেছে।
ট্রেইনিং সেশনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. জহিরুল হক, স্কুল অফ বিজনেসের ডিন জহুরুল আলম, স্কুল অফ বিজনেসের বিভাগীয় প্রধান অধ্যাপক এস.এম.আরিফুজ্জামান এবং ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ শাহরুখ আদনান খান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেসি আই ঢাকা ওয়েস্ট এর প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, লোকাল ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর নাজিব রাফে এবং মাহমুদ আল হাসান।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মূলত ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং প্রাচীনতম।
জেসি আই ঢাকা ওয়েস্ট-এর আইডিয়া টু স্টার্টআপ সেবামূলক কাজের একটি টেকসই প্রজেক্ট, যা বিগত বছরে প্রায় ৩০০ শিক্ষার্থী, চাকরিজীবি এবং উদ্যেক্তাদের ট্রেইনিং সেশনের মাধ্যমে সহায়তা করেছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেও সমাজের যেসকল মানুষ নিজেদের উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের সকল প্রকার প্রাথমিক সহায়তা দান করার প্রয়াস রয়েছে।
উল্লেখ্য, কানাডিয়ান ইউনিভার্সিটিতে প্রতিনিয়ত এই ধরণের নানা রকম ওয়ার্কশপ, সেমিনার এবং প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়ে থাকে। যা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আরও নানা বিষয়ে জ্ঞান আহরণ করতে পারে। এখন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ৪০% ছাড়ে ফল সেমিস্টারের ভর্তি চলছে। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অ্যাডমিশন অফিসে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। যোগাযোগ: ০১৭০৭০৭০২৮০-৮৪
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক