ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ বিকাল ৫:১৯
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
কুইজ প্রতিযোগিতায় উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা, দ্বিতীয় স্থান অর্জন করে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম. উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ,  মাস্টার দেবাশীষ আচার্য্য, দিদারুল আলম বিএসসিসহ উপজেলার বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি